সিলেট ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ

‎সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার‎

‎সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে অপহৃত নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৯। একই সাথে অপহরণ মামলার একমাত্র আসামি, ভিকটিমের গৃহশিক্ষক অন্তর খাঁন (২৫)-কে গ্রেফতার করা হয়েছে।

‎গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ১০:২০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চর ইসলামপুর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অন্তর খাঁন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার এড়ালিয়া পাড়া গ্রামের আজাদ খাঁনের ছেলে।

‎র‍্যাব জানায়, ভিকটিম সিলেট জেলার মোগলাবাজার থানাধীন নবারুন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। গত ২১ মে ২০২৬ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে সে প্রতিদিনের মতো স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে প্রথমে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

‎পরবর্তীতে পরিবার জানতে পারে, ভিকটিমের গৃহশিক্ষক অন্তর খাঁন তাকে প্রেমের ফাঁদে ফেলে ওই দিনই সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় কলাবাগান বাজার থেকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব-৯।

‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুন রাতে র‍্যাব-৯, সদর কোম্পানী (সিলেট) এবং সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মামলার একমাত্র আসামিকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

‎সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার‎

সময় ০৩:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬