
নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে ১৮-২০ জুন তিন দিন ব্যাপী নজরুল বর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন। বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লুৎফুর রহমান, বিআরডিবি র্কমর্কতা শফিকুল ইসলাম, মৎস কর্মকর্তা বুরহান উদ্দিন, তানিয়া খানম, মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, শেখ নুরুল ইসলাম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংসগ্রহণ করেন

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা করেন।
আলোচকরা বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের কবি। তাঁর সাহিত্যকর্ম আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে প্রেরণা জোগায় এবং অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আক্তার হোসেন আলহাদী বানিয়াচং। 


















