সিলেট ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

চুনারুঘাটে চন্ডিছড়া চা-বাগানে ৩৭৯ চা শ্রমিক পেলেন সরকারের ফ্যামিলি কার্ড‎

‎
‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন চা শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে।
‎বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার চন্ডিছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্ড বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারি স্কুল থেকে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

‎
‎এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুল হাই, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মীর সিরাজ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা।
‎
‎অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন শ্রমিককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীদের ফ্যামিলি কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। ফ্যামিলি কার্ড পেয়ে চা শ্রমিকদের মধ্যে আনন্দ দেখা যায়। শ্রমিকরা জানান, এই কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সরকারি বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
‎
‎সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান সেই উদ্যোগের অংশ, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

চুনারুঘাটে চন্ডিছড়া চা-বাগানে ৩৭৯ চা শ্রমিক পেলেন সরকারের ফ্যামিলি কার্ড‎

সময় ০৯:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬