সিলেট ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
News Title :
‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত, সংগঠন শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনা‎ শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন,সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু‎ ‎প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ, উন্নায়ন প্রত্যাশায় জেলাবাসী যমুনার ভাঙনে ভূঞাপুরে চরম সংকট আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজের চার দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার‎ ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উৎসবের জনপদ মৌলভীবাজার, পৌঁছেছে ‘লাল-সবুজ’ বাস‎ ‎জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হবিগঞ্জে শরীরে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ যুবক আটক

নবীগঞ্জে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত, সংগঠন শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনা‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর উদ্যোগে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের পেশাগত কল্যাণে করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৪ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাইস চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় নবীগঞ্জ ম্যানেজার ফোরামের নেতৃবৃন্দ, ফারিয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নির্বাহী সদস্যরা অংশ নেন।

‎সভায় সভাপতিত্ব করেন ফারিয়ার সভাপতি মো. গোলাম রহমান লিমন এবং সঞ্চালনা করেন মাজারুল ইসলাম রুবেল।

‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ ম্যানেজার ফোরামের সভাপতি ও ফারিয়ার উপদেষ্টা কার্যনির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির (ইনসেপ্টা), উপদেষ্টা কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইসহাক আলী (নিপা ফার্মা), সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ, অর্থ সম্পাদক ইমানুর রহমান, মো. তারেক আহমেদ (ইউরো ফার্মা), মো. মুস্তাফিজুর রহমান (ওরিয়ন), মো. হাবিবুর রহমান (বিকন), মো. দেলোয়ার হোসেন (এসকেএফ), মোহাম্মদ সাইফুল ইসলাম (বেক্সিমকো), মো. ইসমাইল হোসেন (এরিস্টো ফার্মা), দীনেশ রঞ্জন দাস (ওয়ান ফার্মা), মো. আরিফুজ্জামান (পপুলার), মো. রাসেল বাবু (হেলথ কেয়ার), কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হাকিম নজরুল ইসলাম, মো. মমিনুল ইসলাম (ফার্মা কেয়ার), মো. বুলবুল আহমেদ (বেঙ্গল), মো. মেহেদী হাসান (ইউনিমেড), অর্থ সম্পাদক মো. মাসুদ তালুকদার (লিড ফার্মা), সাংগঠনিক সম্পাদক কিরণ দেব, স্বপন রবি দাশসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

‎সভায় বক্তারা বলেন, একটি পেশাজীবী সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, শৃঙ্খলা এবং জবাবদিহিমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সবার মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎এ সময় ফারিয়ার সার্বিক উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সংগঠনের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন, অসুস্থ বা বিপদগ্রস্ত সদস্যদের জন্য কল্যাণ তহবিল আরও শক্তিশালী করা, নতুন সদস্যদের সম্পৃক্ত করে সংগঠন সম্প্রসারণ, পেশাগত নীতিমালা অনুসরণে সদস্যদের উৎসাহিত করা, সামাজিক ও মানবিক কার্যক্রমে ফারিয়ার অংশগ্রহণ বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করা।
‎সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎পাশাপাশি নবীগঞ্জে ফারিয়াকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও কার্যকর পেশাজীবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

নবীগঞ্জে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত, সংগঠন শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনা‎

সময় ০৯:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬