সিলেট ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন,সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু‎

‎
‎শান্তিগঞ্জ উপজেলায় কর্মী সম্মেলন করেছে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক পরিষদ। মঙ্গলবার দুপুর ১টায় শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইংল্যান্ড প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুর আহমেদ।
‎
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাও. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো.ফরিদুর রহমান ফরিদ, সিনিয়র সহ-সভাপতি ইরান উদ্দিন, ফারুক মিয়া, উপদেষ্টা রাধিকা রঞ্জন তালুকদার, রাজা মিয়া, জিয়াউর রহমান তুহিন, মো. হাসান মিয়া, সচেতন নাগরিক পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিতু মিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও.তাকবীর হোসেন।
‎
পরে সর্বসম্মতিক্রমে মো. মঞ্জুর আহমেদকে সভাপতি, সিতু মিয়াকে সাধারণ সম্পাদক ও মাও. খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী ১৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। সব শেষে কমিটিতে স্থান পাওয়া সদস্য ও উপদেষ্ঠাদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
‎এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরিষদের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন,সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু‎

সময় ০৮:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬