সিলেট ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

‎জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

‎জামালপুর শহরের দাপুনিয়া ব্র্যাক রিজিওনাল অফিসের সভাকক্ষে চজ মঙ্গলবার ১৬ জুন সকালে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (GJD) কর্মসূচির উদ্যোগে “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়লগ” অনুষ্ঠিত হয়েছে।

‎জামালপুর শহরের দাপুনিয়া ব্র্যাক রিজিওনাল অফিসের সভাকক্ষে আয়োজিত এ ডায়লগে ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা  নির্বাহী অফিসার নাজনীন আখতার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের উপপরিচালক কামরুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, জামালপুর সদর থানার ইন্সপেক্টর কামাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সাংবাদিক শুভ্র মেহেদী, চ্যানেল ওয়ান টেলিভিশন এর সাংবাদিক তানভীর আহমেদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন  বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, সমাজকর্মী এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিগন।

‎অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (GJD) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জহিরুল আকন্দ। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বর্তমান চিত্র, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

‎আলোচনায় বক্তারা নারী ও কন্যাশিশুর সুরক্ষায় বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ, মাঠপর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, মামলা ব্যবস্থাপনা ও দ্রুত বিচার কার্যক্রম জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার আহ্বান জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  নাজনীন আখতার বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি সহিংসতামুক্ত সমাজ গঠনে সকল অংশীজনকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎ডায়লগে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

‎জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

সময় ০৩:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬