সিলেট ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
News Title :
মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা ‎লাখাইয়ে  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎ দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড ‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ ‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত জয়নাল ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড

‎​

​জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় কৃষিজমির মাটি কাটার দায়ে মিজান (৩১) নামের এক ভেকু মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎আজ রোববার ১৪ জুন দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

‎অভিযান সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজান দীর্ঘদিন ধরে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে কৃষিজমির মাটি কেটে অবৈধভাবে ব্যবসা করছিলেন। এতে জমির শ্রেণি পরিবর্তনের পাশাপাশি স্থানীয় গ্রামীণ রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের দায়ে তাকে ১ বছরের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত ।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, কৃষিজমি এবং সরকারি অবকাঠামো রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের আইনানুগ ব্যবস্থা চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড

সময় ০৯:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬