সিলেট ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
News Title :
‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন ‎জামালপুরে পাটের বাম্পার ফলন: চাষিদের মুখে হাসির ঝিলিক সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’ ‎জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত জনতা ব্যাংক কুলাউড়া শাখায় ১০০ কোটি টাকার আমানতের মাইলফলক ‎চুনারুঘাটে ধানখেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরের হাজিপুরে ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শায়েস্তাগঞ্জের জেমির আন্তর্জাতিক সাফল্য: ৭৫ লাখ টাকার বৃত্তি পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি কুয়েতে ১৬ বছর ধরে নিখোঁজ এক বাংলাদেশী আটক। জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী‎

হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

‎দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় হবিগঞ্জে জেলা পর্যায়ের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

‎শনিবার (১৩ জুন) সকালে কেন্দ্রীয়ভাবে কর্মসূচির উদ্বোধনের পর হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা কালেক্টরেট চত্বরে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে জেলার কর্মসূচির উদ্বোধন করেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও প্রয়োজন।

‎পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি শিশু-কিশোরদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

‎জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসাধারণের অংশগ্রহণে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

‎অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন

হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

সময় ০৯:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬