সিলেট ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ

‎
‎
‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় নদীভাঙনের ঝুঁকিতে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজ শুরু হয়েছে। শনিবার এ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, খোয়াই নদীর ভাঙন দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীতীর সংরক্ষণ ও যোগাযোগ অবকাঠামো রক্ষায় জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ বাস্তবায়িত হলে ভাঙনের ঝুঁকি কমবে এবং সড়কটি সুরক্ষিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‎
‎তিনি আরও বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট অবকাঠামো এবং জনগণের জানমাল রক্ষায় জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
‎
‎অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে কোটবাড়ী এলাকার সড়কটি হুমকির মুখে ছিল। বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কা আরও বেড়ে যেত। জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থাও সুরক্ষিত থাকবে।
‎
‎স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভাঙনপ্রবণ এলাকায় নদীতীর সংরক্ষণের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ

সময় ০৮:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬