সিলেট ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎

‎

‎আগামী ১৭ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত জনসভার ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। পূর্বনির্ধারিত রাজনগর উপজেলার পরিবর্তে জেলা সদরের ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (গভর্নমেন্ট স্কুল মাঠ) জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
‎মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন গণমাধ্যমকে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, প্রশাসনিক ও সাংগঠনিক বিভিন্ন কারণে রাজনগরে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে জেলা সদরে জনসভার আয়োজন করা হচ্ছে। নতুন ভেন্যুতে বৃহৎ জনসমাগমের বিষয়টি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎ভেন্যু চূড়ান্ত হওয়ার পর শনিবার  দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এ সময় জনসভার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

‎মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়জুল করিম ময়ূন বলেন, ভেন্যু পরিবর্তন হলেও নেতাকর্মী ও সাধারণ মানুষের আগ্রহ কমেনি, বরং আরও বেড়েছে। আমরা আশা করছি, ১৭ জুনের এই জনসভা মৌলভীবাজারের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশে পরিণত হবে।

‎দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় তারেক রহমান ভার্চুয়ালি বা সরাসরি যুক্ত হয়ে বক্তব্য দিতে পারেন। একই সঙ্গে জেলার অবকাঠামোগত উন্নয়ন, কৃষি খাত, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

‎এদিকে ভেন্যু পরিবর্তনের পর জেলা শহরে জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং প্রচার কার্যক্রম জোরদার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ জনসভাকে ঘিরে জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

সময় ০৭:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬