
”সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে” লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। বৃহস্পতিবার ১১ জুন বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে লাখাই উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা,স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠন এর প্রতিনিধিদের সাথে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, লাখাই উপজেলার সমস্যা, সম্ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র,লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ভবেন্দ্র কৃষ্ণ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা দপ্তর এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনয় কুমার মহালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের উপজেলা কমিটির আহবায়ক আশীষ দাশগুপ্ত, কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর।
সভায় বক্তাগন বলেন, লাখাই উপজেলা হাওর বেষ্টিত উপজেলা। কৃষি, মৎস্য, প্রানী সম্পদ এর ক্ষেত্রে একটি সম্ভাবনাময় অঞ্চল। ধান ও মাছ উৎপাদনে উদ্বৃত্তের উপজেলা এবং দুধ,ডিম,মাংস উৎপাদনে উদ্বৃত্তের কাছাকাছি হওয়া সত্বেও বিগত ২০১৪ সাল থেকে হবিগঞ্জ এর উজানে গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠান বর্জের কবলে পড়ে লাখাই উপজেলার প্রধান ও দীর্ঘ নদী সুতাং আজ অস্তিত্ব সংকটে। মাছ সহ জলজ প্রানী শূন্য হয়ে পড়েছে। শিল্প বর্জের প্রভাবে মৎস্য সম্পদের গৌরবোজ্জ্বল ইতিহাস আজ হারিয়ে যেতে বসেছে। নদীর মাছে মাইক্রো প্লাস্টিকের উপস্থিতির ফলে জনস্বাস্থ্য আজ হুমকিতে।
লাখাই উপজেলা সরিষা ও গম আবাদে একটি সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় সরিষা নির্ভর মধু চাষের অপার সম্ভাবনা রয়েছে। একে বাস্তবায়নের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষার গুনগত মানোন্নয়ন ও ঝড়ে পড়া রোধে বিশেষ করে ছেলে শিক্ষার্থী রোধে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। যানজট নিরসনে স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েন করতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, লাখাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি,দাঙ্গা সহ বিভিন্ন ক্ষেত্রে কাঙ্খিত উন্নয়ন হলেও মাদকের ভয়াল থাবা থেকে এখনো আসা সম্ভব হয়ে উঠেনি। তবে পূর্বেকার সময়ের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। মাদক নিমূর্লে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে সকলে যায় অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। মাদক ও শিশু নির্যাতন বন্ধে সকলের একযোগে কাজ করে যেতে হবে।
বিল্লাল আহমেদ লাখাই প্রতিনিধি 


















