সিলেট ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
News Title :
‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২ ‎ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। ‎বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪! ‎লাখাই মোড়াকুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ কাদের। এতিম শিশুদের সঙ্গে আসক সিলেট জেলা কমিটির মানবিক আয়োজন‎ মাধবপুরে আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির দাবি ৫০ লাখ টাকা নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা

‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা

‎

‎
‎জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ঝালোরচর বাজারে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে মঙ্গলবার (০৯ জুন ২০২৬ ইং) “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড), ময়মনসিংহ-১। এছাড়া উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ টেরিটোরির অফিসার মোঃ আরিফুল ইসলাম, (ফিল্ড ক্রপ) এবং অত্র এলাকার ৬৫ জন মডেল কৃষক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিলার মোঃ লেবু মিয়া।

‎
‎কর্মশালায় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে কৃষি জমির উর্বরতা হ্রাসের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে হবে।
‎বক্তারা আরও বলেন, কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কৃষকরা নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় আরও আগ্রহী হবেন।

‎অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে কিছু সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়। এতে কৃষকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান।
‎কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ ডিলটন চন্দ্র সিংহ, টেরিটোরি সেলস অফিসার, ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড, জামালপুর-১।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২

‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা

সময় ১১:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬