সিলেট ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

‎
‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার ৯ জুন দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত হলো দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের জন্য দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।
‎
‎ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে মূল আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে গ্রাম আদালতের কোনো বিকল্প নেই। তিনি এই আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণকে আরও বেশি সচেতন করতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, উপজেলা যুবদল সদস্য সচিব নাজমুল হোসেন,  বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম সোহান, ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া, তথ্য উদ্যোক্তা আনছার আলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জাকিরুল ইসলাম ও ট্যাক্স কালেক্টর বুল বুল ধর প্রমুখ।

‎
‎এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।
‎কর্মশালায় আমন্ত্রিত বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের নানা সুফল ও কার্যকারিতা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
‎
‎সেই সাথে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের আইনি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত আলোচনা ও উন্মুক্ত মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে সবাই মিলে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

সময় ০৯:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬