সিলেট ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
News Title :
‎চ্যানেল আই ‘সবুজ সুরের সন্ধানে’র গ্র্যান্ড ফিনালেতে বানিয়াচংয়ের সুমন, বিজয়ের প্রত্যাশা ‎হবিগঞ্জে সিনিয়র-জুনিয়র বিরোধে উত্তপ্ত মেডিকেল কলেজের হোস্টেল, আহত ১৫ হবিগঞ্জে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি‎ শান্তিগঞ্জে জাতীয় পার্টি নেতা আনোয়ার বেগ আর নেই, জানাযা সম্পপ্নন শান্তিগঞ্জে  বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন‎ ‎শিক্ষার্থীদের কৌতূহল, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করতে হবে: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জুড়ীতে রুম টু রিড এর জীবন দক্ষতা ক্লাবরুম পরিদর্শন করলেন ইউএনও ‎জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত‎ ‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন

‎পরিচ্ছন্ন নগর গড়তে ছাতকে ভ্রাম্যমাণ ময়লা সংগ্রহ সেবার উদ্বোধন

‎সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়

‎সোমবার দুপুরে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুর আখড়া ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ জসিম উদ্দিন সুমেন, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিদাস রায়, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, ছাতক , ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই (কালা মিয়া), পৌরসভার কর্মকর্তা যুবরাজ চৌধুরী শরিফ, কার্যসহকারী জুয়েল রায় ও সুব্রত হালদার।

‎এছাড়া উপস্থিত ছিলেন মণ্ডলীভোগ মহল্লার বাসিন্দা সমরেন্দ্র কর, বাবুল পাল, শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে। পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশের অন্যান্য উন্নত শহরের মতো ছাতকেও নিয়মিত গৃহস্থালির ময়লা সংগ্রহ ব্যবস্থা চালু করা হচ্ছে।

‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রমকে সফল ও টেকসই করতে হবে। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চ্যানেল আই ‘সবুজ সুরের সন্ধানে’র গ্র্যান্ড ফিনালেতে বানিয়াচংয়ের সুমন, বিজয়ের প্রত্যাশা

‎পরিচ্ছন্ন নগর গড়তে ছাতকে ভ্রাম্যমাণ ময়লা সংগ্রহ সেবার উদ্বোধন

সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬