সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জুড়ীতে কাজ চলমান অবস্থায় ভেঙ্গে পড়ল রাস্তা ও গাইডওয়াল

‎

‎
‎মৌলভীবাজারের জুড়ীতে একটি রাস্তার এইচবিবিকরণ (ডাবল ইটসলিং) ও গাইডওয়াল নির্মাণ প্রকল্পের কাজ শেষ না হতেই রাস্তাটির বিভিন্ন স্থানে ধসে গেছে রাস্তা, ভেঙ্গে পড়েছে গাইডওয়াল। এলাকাবাসির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজে নানা অনিয়মের কারণে রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে পড়েছে। দ্রুত মেরামত করা না হলে রাস্তাটি জনসাধারণের উপকারের চেয়ে ভোগান্তির কারণ হতে পারে।   
‎
‎জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ শীর্ষক (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে ৮৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার নিকট হতে শাহাপুর আব্দুল মতিনের বাড়ির নিকট পুরাতন এইচবিবি রাস্তা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা এইচবিবি করণ প্রকল্পের কাজের দায়িত্ব পায় স্কাইলাইন এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪ এপ্রিল প্রধান অতিথি হিসবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
‎এরপরই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। কিন্তু নির্মাণ কাজ চলমান অবস্থায় রাস্তাটির বিভিন্ন স্থানের ইটসলিং এলোমোলো হয়ে যায় এবং গাইডওয়াল ভেঙ্গে পড়ে। এতে এলাকাবাসির মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
‎
‎সরেজমিনে গেলে ভুক্তভোগি এলাকাবাসি জানান, নির্মাণ কাজে ঠিকাদারের অনিয়মের কারণে রাস্তাটির কাজ শেষ না হতেই বিভিন্ন জায়গায় গার্ডওয়াল ভেঙ্গে পড়েছে, উঠে ও দেবে গেছে ইটসলিং। তারা অভিযোগ করেন, রাস্তার এইচবিবি করণে বালুর পরিমাণ কম ও যথাযথভাবে ড্রেসিং না করায় এবং সিডিউল মোতাবেক গাইডওয়ালের নির্মাণ কাজ না করায় বিভিন্ন জায়গা ভেঙ্গে পড়েছে, ফাটল দেখা দিয়েছে ও দেবে গেছে।

‎
‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়ে তিনি রাস্তাটি পরিদর্শন করেছেন। কাজ চলমান রয়েছে এবং ভেঙ্গে পড়া জায়গা মেরামত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।
‎
‎ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি প্রকৌশলী অভিজিৎ দে জানান, রাস্তার পার্শবর্তী বাসিন্দারা বাড়ির বৃষ্টির পানি নিষ্কাষিত হওয়ার ব্যবস্থা রাখেননি। এতে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নিচের মাটি সরে যাওয়ায় গাইডওয়াল ও রাস্তার ক্ষতি হয়েছে। ভাঙ্গা অংশ মেরামত করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাকে নির্দেশ দিয়েছেন।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জুড়ীতে কাজ চলমান অবস্থায় ভেঙ্গে পড়ল রাস্তা ও গাইডওয়াল

সময় ১০:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬