সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন:‎সভাপতি আবু বকর সিদ্দিক, সম্পাদক মোঃ কামরুজ্জামান

ফলাফল ঘোষণা করছেন নির্বাচন পরিচলানা কমিটির সভাপতি

‎উৎসব, আনন্দ ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান বিজয়ী হয়েছেন।
‎আজ শনিবার ৬ জুন রাত ৯ টায় আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম জাকারিয়া।
‎
‎নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সভাপতি পদে বিজয়ী মোঃ আবু বকর সিদ্দিকী আনারস প্রতীকে ৬৫০ ভোট পেয়ে বিজয়ী ও সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান টেবিল ফ্যান প্রতীকে ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হন।
‎এছাড়াও অন্যান্য পদে বিজয়ী হয়েছেন: সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ৩১৭ ভোট ও কোষাধ্যক্ষমোঃ আরিফ হোসেন ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন।
‎ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন,
‎আরিফুল ইসলাম, মুহাম্মদ আলমগীর কবির, মীর আমিরুল মোমেন শাকিল, মোহাম্মদ আবুবকর সিদ্দিক, ওমর ফারুক, মোঃ ফজলুল হক, মোঃ মহির এবং হোসেন আলী।

‎
‎এর আগে আজ শনিবার সকাল ৮টা থেকে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়াম রুমে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পর থেকেই ব্যবসায়ী সদস্যরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন ও দোয়া পাওয়ার আশায় প্রচারণা চালান।
‎
‎ভোট চলাকালীন কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সহকারী পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম জানান, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ও সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেছে।
‎কেন্দ্র পরিদর্শন শেষে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরজাহান আক্তার সাথী গণমাধ্যমকে বলেন, আমরা ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের সাথে কথা বলেছি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও সফলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
‎
‎নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোটাররাও কোনো ধরনের বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
‎
‎নির্বাচন শেষে ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করে বলেন, এই উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে একটি যোগ্য, দক্ষ ও ব্যবসায়ী-বান্ধব নেতৃত্ব উঠে এসেছে। নবনির্বাচিত এই ব্যবস্থাপনা কমিটি আগামী দিনে ধনবাড়ী উপজেলার ব্যবসায়ী সমাজের সার্বিক উন্নয়ন, অধিকার রক্ষা ও কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎ফলাফল ঘোষণার পর থেকেই বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন:‎সভাপতি আবু বকর সিদ্দিক, সম্পাদক মোঃ কামরুজ্জামান

সময় ১০:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬