সিলেট ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

‎হবিগঞ্জে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ সাবেক স্বামী গ্রেপ্তার

‎হবিগঞ্জ সদর উপজেলায় গৃহবধূ ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক রুবিনা বেগমের (৩০) মুখে এসিড নিক্ষেপের ঘটনায় তাঁর সাবেক স্বামী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎শুক্রবার ভোররাতে সদর উপজেলার পইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে রুবিনা বেগমের বাবা বারিক মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে তাঁর বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

‎এদিকে গুরুতর আহত রুবিনা বেগমকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বাড়ির নিকটবর্তী একটি কবরস্থানের পাশে ওঁৎ পেতে থাকা ব্যক্তি তাঁর মুখ লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এতে তাঁর মুখমণ্ডল ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

‎ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনার কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

‎হবিগঞ্জে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ সাবেক স্বামী গ্রেপ্তার

সময় ০৮:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬