সিলেট ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
‎ইজিবাইক-ট্রাক্টর জব্দ,৩ জনের কারাদণ্ড

‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে একটি বালুভর্তি ইজিবাইক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক্টরে থাকা তিন ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

‎সোমবার ২ জুন উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালুভর্তি একটি ইজিবাইক জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলের অদূরে আরও একটি সিলিকা বালুভর্তি ট্রাক্টর আটক করা হয় এবং ট্রাক্টরে থাকা তিনজনকে আটক করা হয়।

‎অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃত দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
‎এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদরগাজী বাজার সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও প্রায় ৬০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, চুনারুঘাট উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎ইজিবাইক-ট্রাক্টর জব্দ,৩ জনের কারাদণ্ড

‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

সময় ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬