সিলেট ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বাংলাদেশে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

‎

‎
‎বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দণ্ডিত এক ভারতীয় নাগরিক কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন। সোমবার (১ জুন) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাকে ভারতের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎হস্তান্তর করা ওই ব্যক্তির নাম প্রদীপ চন্দ্র পাল (৪২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‎
‎সীমান্ত সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর আদালতের রায়ে প্রদীপ চন্দ্র পালকে এক বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ওই মেয়াদ হবিগঞ্জ জেলা কারাগারে ভোগ করেন।
‎
‎সাজা শেষ হওয়ার পর সোমবার দুপুর ১২টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ সীমান্ত পিলারের সামনে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়।
‎
‎হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের প্রতিনিধি পিএস রিয়াবান সিদাই, খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির ৫৫ ব্যাটালিয়নের বাল্লা ক্যাম্পের ইনচার্জ মো.দাউদ হোসেন, হবিগঞ্জ জেলা কারাগারের জেল অফিসার শামসুল জামান এবং চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, হস্তান্তরের আগে উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রদীপ চন্দ্র পালকে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
‎
‎বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রচলিত আইন ও দুই দেশের বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাবাসনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বাংলাদেশে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

সময় ০৯:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬