সিলেট ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে ঝটিকা মিছিল, ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

‎
‎
‎
‎মৌলভীবাজার শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিছিল চলাকালেই পুলিশ অভিযান চালিয়ে ব্যানারসহ দুই কর্মীকে গ্রেফতার করেছে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে একটি মিছিল বের করেন। মিছিলটি আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস এলাকার দিকে অগ্রসর হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‎
‎খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের ধাওয়া দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ অংশগ্রহণকারী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলেও ব্যানারসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
‎গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. ফেরদৌসুর রহমান বাপ্পী এবং একই এলাকার সেবুল মিয়ার ছেলে মো. আরমান হোসেন।
‎
‎মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যানারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, মিছিলে অংশ নেওয়া অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
‎পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে ঝটিকা মিছিল, ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সময় ০৪:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬