সিলেট ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু ‎টাকার অভাবে থমকে গেছে উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবতর জীবন যাপন হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু সাবেক প্রয়াত মন্ত্রী সিরাজুল হোসেন খান শততম বর্ষে পদার্পণ আজ‎‎। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বন্দি ‘পশ্চিমপাড়া গ্রাম’: পুনর্বাসনের জোর দাবি সচেতন মহলের ‎শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
‎​ঈদ বাড়ি ফেরা হলো না তাদের....

‎টাঙ্গাইলে নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত

‎টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদযাত্রীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা সবাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা চট্টগ্রাম ও ফেনী থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, নজরুল ইসলাম (৫৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা এলাকার মৃত সহিমুদ্দিনের ছেলে। মামুন (৪০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকার ফহিমুদ্দীনের ছেলে। সাগর মিয়া (২০), নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি এলাকার সাকিম মিয়ার ছেলে। রবিউল ইসলাম (২৫), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। ইসমাইল হোসেন (২৫), রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে। মাইনুল ইসলাম (৩৫), নওগাঁর মান্দা উপজেলার হোসেনপুর-মোরশেদপুর এলাকার মৃত জাফরের ছেলে। মাইনুল (৩৮), মান্দার পাকুড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। আলমগীর হোসেন সুজন (২৪), নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগা এলাকার রহমতুল্লার ছেলে। ইয়াকুব (১৫), মান্দার রাজেন্দ্রবাটি (ডেবরা) এলাকার একাব্বর আলীর ছেলে। বাদশা (২৮), মান্দার রাজেন্দ্রবাটি এলাকার আব্দুর রহিমের ছেলে। তারেক (২০), একই এলাকার মোহাম্মদ সুলতানের ছেলে। আব্দুল বারিক (২০), আব্দুর রশিদের ছেলে। গিয়াস উদ্দিন (২২), পাকুড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। হাসান আলী (৩৯), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর এলাকার হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে এবং মোহাম্মদ আলম মোল্লা, নাটোরের লালপুর উপজেলার নরেন্দ্রপুর এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন ভাড়ার খচর বাঁচাতে যাত্রীবাহী পরিবহনে না উঠে নিহতরা রডবোঝাই একটি ট্রাকের ওপর উঠে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৬ জন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

‎এলেঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

‎গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

‎​ঈদ বাড়ি ফেরা হলো না তাদের....

‎টাঙ্গাইলে নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত

সময় ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬