সিলেট ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

‎সিলেটে ধারালো চাকুসহ আন্তঃজেলা চক্রের ৪ ছিনতাইকারী গ্রেফতার

‎
‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ধারালো চাকুসহ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নগরীর ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ সোলায়মান মিয়া এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামিদের কাছ থেকে ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
‎
‎পুলিশের অভিয়ানে গ্রেফতারকৃতরা হল, মোঃ সাজা মিয়া (৩২) পিতা- আলমগীর মিয়া, সাং- সওদাগরটুলা (বাসা নং-৫৯), থানা- কোতোয়ালী, সফর আলী (২৫) পিতা- মৃত আব্দুল কাদির, সাং- পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ (বর্তমানে- আখালিয়া নয়াবাজার, থানা- জালালাবাদ, রুবেল মালত (৩৫) পিতা- মৃত হামিদ মালত, সাং- চাকধ লিয়াকত মাদবর কান্দি, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, মোঃ মোশারফ হোসেন (৩৬) পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- মাছিমপুর (সাদিপুর-০২), থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।

‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল। তারা মূলত একটি আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
‎এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ‘আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯)’ এর ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৫২, তারিখ- ২৩/০৫/২০২৬ খ্রি.)। গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

‎সিলেটে ধারালো চাকুসহ আন্তঃজেলা চক্রের ৪ ছিনতাইকারী গ্রেফতার

সময় ০৭:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬