সিলেট ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
News Title :
নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবি, প্রশাসনে একাধিক আবেদন‎ ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১ ‎ব্র্যাক সিড কর্মসূচির উদ্যোগে “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা‎ শান্তিগঞ্জে জমিয়ত নেতা আবদুল হাফিজের কারামুক্তি ‎সিলেটে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযান: পিকআপসহ পৌনে ৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ ‎পরিবেশগত সংকট মোকাবিলায় সবচেয়ে কার্যকর উদ্যোগ হলো বৃক্ষরোপণঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক ‎সিলেটে ধারালো চাকুসহ আন্তঃজেলা চক্রের ৪ ছিনতাইকারী গ্রেফতার ‎মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার ‎চেক মামলায় ন্যায়বিচারের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে মিশুক-ব্যাটারি, ক্ষতি ৭০ লাখ টাকা!

লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত।

‎লাখাইয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার ২৩ মে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম এর সঞ্চালনায় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক।

‎আলোচনার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রাম এর পরিচিতি ও চলমান কর্মসূচীর বিশদ বিবরণ উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম।
‎এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ।

‎আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সফল কৃষি উদ্যোক্তা ফজলে রাব্বি জিসান।
‎উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ শরীফ আহমেদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

‎আলোচনায় অংশ নিয়ে বক্তাগন বলেন, পার্টনার প্রোগামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন প্রকল্পের চলমান কার্যক্রম এর ফলে লাখাইয়ে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এক সময়ের খোরপোষের চাষাবাদ এর পরিবর্তে বানিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। শস্যের বহুমুখীকরণ ও নিবিরতা নিশ্চিত হওয়ায় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরও বলেন, হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে সুতাং সাকাতি,বেলেশ্বরী কানাই,বলভদ্র সহ অপরাপর নদীগুলো দীর্ঘদিন যাবত খননের অভাবে এর নাব্যতা হারিয়েছে। ফলশ্রুতিতে শুষ্ক মৌসুমে সেচের জন্য প্রয়োজনীয় পানির সংকট ও আগাম বৃষ্টি পাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।

‎এ থেকে উত্তোরণে নদ-নদী গুলোর নাব্যতা ফিরিয়ে আনা সময়ের দাবি। সেই সাথে বর্তমান কৃষি বান্ধব সরকারের গৃহীত খাল খনন কর্মসূচী আরো বিস্তৃত করার উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। তাঁরা বলেন দীর্ঘদিন যাবত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার এর ফলে জমির উর্বরা শক্তি দিন দিন কমে যাচ্ছে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধি করতে জমির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও জৈব বালাই নাশক ব্যবহার বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে আহবান জানানো হয়।

‎শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রশান্ত পাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবি, প্রশাসনে একাধিক আবেদন‎

লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত।

সময় ০৫:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬