সিলেট ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

প্রতিষ্ঠার অল্প সময়েই মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।।

‎
‎ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলি গ্রামের প্রবাসীদের সংগঠন আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, রাউলী এর উদ্যোগে এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার
‎২২ মে বাদ আছর রাউলী ঈদগাহ মাঠে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
‎অনুষ্ঠানে সংগঠনের সকল প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশরাফ আলী। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎এ সময় সংগঠনের প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, উবায়দুল হক মাসুম ও খয়ার আহমদ। এছাড়াও এলাকার নবীন-প্রবীণ মুরুব্বীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশবাসী ও প্রবাসীদের মঙ্গল, সুস্থতা ও সফলতা কামনা করা হয় বিশেষ দোয়া করা হয়। এ সময় প্রবাসীদের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে এলাকাবাসী সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি এমন মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানান।
‎
‎সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে সম্পূর্ণ প্রবাসীদের অর্থায়ন ও পরিচালনায় আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, রাউলী কাজ করে যাচ্ছে। চলতি বছরের ৬ মে ২০২৬ তারিখে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
‎বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৩৯ জন। ভবিষ্যতে গ্রামের অন্যান্য প্রবাসীদেরও এ সংগঠনের সাথে যুক্ত হয়ে সমাজসেবামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। সবশেষে রাউলি মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলাম মুনাজাত পরিচালনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি

প্রতিষ্ঠার অল্প সময়েই মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।।

সময় ১১:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬