সিলেট ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
News Title :
প্রতিষ্ঠার অল্প সময়েই মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।। হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় তরুণ গ্রেপ্তার! যমুনার ভাঙন রোধে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার‎ ‎জামালপুরে মাদারগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু ‎মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত, শিশু জিম্মি করা ঘাতক গ্রেপ্তার ‎সিলেট ল কলেজের ২০২৫-২৬ সেশনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন ‎শেরপুর দিনব্যাপী এক জমকালো ‘চাকুরি মেলা-২০২৬ অনুষ্ঠিত‎

যমুনার ভাঙন রোধে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা

‎টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে অতিদ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

‎শুক্রবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন মন্ত্রীদ্বয়। পরে নদীতীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙন কবলিত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং জনগণের স্বার্থে আগামী অর্থবছর থেকেই যমুনা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। তিনি জানান, যমুনা নদীর ভাঙনে প্রতি বছর নদীপাড়ের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের ভাঙন কবলিত এলাকা গুলো সুরক্ষায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী অর্থবছরেই এর কার্যক্রম শুরু হবে।

‎মন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছে। যমুনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা যা বলি তাই করি। নির্বাচনের আগে যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার তা বাস্তবায়নে কাজ করছে। তিনি আরও বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো.শাহজাহান সিরাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
‎এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎অনুষ্ঠানে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভাঙনকবলিত এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠার অল্প সময়েই মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।।

যমুনার ভাঙন রোধে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা

সময় ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬