সিলেট ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের সন্ধানে: মির্জাবাড়ী ইউনিয়নে আলোচনায় মানিক মিয়া

‎
‎টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৬নং মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছেন মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মানিক মিয়া।
‎তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তিনি ইতোমধ্যে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে গণসংযোগ শুরু করেছেন।
‎
‎স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ছাত্রজীবন থেকেই মো. মানিক মিয়া বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার কারণে তাকে একাধিক রাজনৈতিক মামলার সম্মুখীন ও নানা হয়রানির শিকার হতে হয়েছে। এছাড়া, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তিনি সম্মুখসারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ফলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি একজন ‘ত্যাগী ও সংগ্রামী’ নেতা হিসেবে সমাদৃত।
‎
‎পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে গভীর সম্পৃক্ততা রয়েছে মানিক মিয়ার। তার পিতা মরহুম মো. আব্দুল মালেক মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। তৎকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য তার পিতা সর্বমহলে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। পিতার সেই আদর্শকে ধারণ করেই এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে উৎসর্গ করতে চান মানিক মিয়া।

‎আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গঠন নির্বাচনী ভাবনার বিষয়ে জানতে চাইলে মো. মানিক মিয়া বলেন,আমার মরহুম পিতা মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আজীবন মানুষের সেবা করে গেছেন। তার কিছু অসমাপ্ত উন্নয়নমূলক কাজ রয়ে গেছে। আমার লক্ষ্য হলো পিতার সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা এবং মির্জাবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে আমি আমার ইউনিয়নের সকল স্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
‎
‎এদিকে মির্জাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে সাধারণ খেটে খাওয়া মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ভোটাররা এবার একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান; যিনি বিপদে-আপদে সবসময় মানুষের পাশে থাকবেন এবং এলাকার প্রকৃত উন্নয়ন করবেন। এই দৌড়ে তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে মানিক মিয়াকে নিয়ে ইতিবাচক আলোচনা বেশ জোরালো হয়ে উঠেছে।
‎এলাকাবাসী তাদের ভাষায় জানান,”আর কোন দাবি নাই, দাবি মোদের একটাই” চেয়ারম্যান এর সন্তান মানিক কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের সন্ধানে: মির্জাবাড়ী ইউনিয়নে আলোচনায় মানিক মিয়া

সময় ১২:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬