সিলেট ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওসমানীনগরে বিএনপি নেতা ছামির হোসেনের উপর সন্ত্রাসী হামলা, পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

সিলেটের ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছামির হোসেনের উপর ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত হন ছামির হোসেন। তার পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী রামদা, লাঠি ও হকিস্টিক নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার পর স্থানীয় থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও অভিযোগ করেছেন তার পিতা।ছামির হোসেনের পিতা মোঃ মইম উদ্দিন জানান, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন সময়ে আকস্মিকভাবে আওয়ামী লীগের একটি দল রামদা (বড় ছুরি), লাঠি ও হকিস্টিক নিয়ে তার ছেলে ছামির হোসেনের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, তার ছেলে দৌড়াতে গিয়ে পড়ে গেলে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাদের মধ্যে একজন ছামির হোসেনকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তিনি বাম হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এতে তার বাম হাতে মারাত্মক জখম হয়।মোঃ মইম উদ্দিন জানান, স্থানীয়রা ছামির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার বাম হাতের আঙুলে ও হাতের তালুতে সেলাই দিতে হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত হামলার অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে জানাযায়। এই ঘটনায় ওমরপুর ইউনিয়ন এবং ওসমানীনগর উপজেলা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ছামির হোসেনের পরিবার এবং স্থানীয় বিএনপি নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সাথে, পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিও উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

ওসমানীনগরে বিএনপি নেতা ছামির হোসেনের উপর সন্ত্রাসী হামলা, পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

সময় ০৯:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২