সিলেট ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
News Title :
‎সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ: ঝরল ২ প্রাণ, আহত ১০ প্রান্তিক খামারিদের মুখে হাসি ॥ বানিয়াচংয়ে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প ‎বিয়ানীবাজারে একই দিনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার ‎মৌলভীবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু‎ ‎দেশসেরাদের তালিকায় মৌলভীবাজারের আকিলা,পেল স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় প্রথমবারের মতো বসছে বিশাল গরু-ছাগলের হাট‎ ‎র‍্যাবের অভিযানে বিদেশী মদ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎শেরপুরে দারুল আজহার মাদ্রাসার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত ‎মৌলভীবাজারে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জে জমে উঠেছে কোরবানীর গরুর বাজার

‎সিলেটে হরিশংকর জলদাসের সাথে অন্তরঙ্গ আড্ডাঃ জীবনের তিক্ত অভিজ্ঞতাই আমাকে লেখক বানিয়েছে

‎‘আমি জলদাস। জলের অপর নাম যদি জীবন হয়, তাহলে আমি জীবনের গান গাই। আমি জলের দাস নই, জীবনের দাস’।- এভাবেই নিজের পরিচয় তুলে ধরলেন কথাসহিত্যিক হরিশংকর জলদাস। সমাজে যারা অচ্চুত, সাহিত্যে তো বটেই, সেই আন্তজ, তথাকথিত নিম্মবর্গের মানুষদের জীবনের গল্প যিনি তুলে এনেছেন নিজের লেখায়, গল্পে-উপন্যাসে।

‎সাহিত্যে একুশে ও বাংলা একাডেমি পুরষ্কার পাওয়া বরেণ্য উপন্যাসিক হরিশংকর জলদাসকে নিয়ে সোমবার সিলেটে ‘অন্তরঙ্গ আড্ডা’-এর আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় প্রকাশনা প্রতিষ্ঠান ‘অভ্র প্রকাশন’ জিন্দাবাজারে নিজেদের কার্যালয়ে এই আড্ডার আয়োজন করে। এতে সিলেটের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতাসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। এই আড্ডায় নিজের লেখালেখি ও লেখক হয়ে ওঠার গল্প শোনান হরিশংকর।

‎মৎস্যজীবী পরিবারে জন্ম হরিশংকর জলদাসের। বাবা মাছ বিক্রি করতেন। তিনি নিজেও মাছ বিক্রি করেছেন। বর্ণ বিভাজিত সমাজে মৎস্যজীবীরা নিম্নবর্ণের মানুষ ধরা হয়। এ কারণে সমাজের তথাকথির উচ্চবর্ণের মানুষদের নানা অবজ্ঞা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য ও বঞ্চনার শিকার হতে হয় তাদের। হরিশংকর জলদাসকেও এইসব তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এই অভিজ্ঞতাই তাকে লেখক বানিয়েছে।

‎এমনটি জানিয়ে হরিশংকর বলেন, আমি তথাকথিত ছোটলোকের সমাজে জন্মগ্রহণ করেছি। এখন পর্যন্ত বর্ণ বৈষম্যের শিকার হয়েই আছি। আমি ৫৫ বছর বয়সে লিখতে শুরু করেছি। ৫৫ বছর বয়সে সাধারণত হিন্দুরা গয়া-কাশি যায়, আর মুসলমান মক্কা-মদিনায় যায়। সে বয়সেই আমি কলম ধরেছি। আমি কলম ধরেছি আনন্দে নয়। সবাই মনের আনন্দে লেখেন। আর আমি লিখতে এসেছি অপমানিত হয়ে। আমার সবচেয়ে বড় অপরাধ আমি কেনো পড়লাম? একটি মৎস্যজীবী ছেলে হয়ে আমি কেন বিসিএস দিয়ে চাকরি করতে এলাম? -এগুলো আমার অপরাধ।

‎নিজের একটি তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে হরিশংকর বলেন, একদিন মাছ বিক্রির সময় আমার বাবা এক সের মাছের দাম তিন টাকা চাওয়ায় এক ক্রেতা আমার চোখের সামনে আমার বাবাকে তার বগলের ছাতা দিয়ে পিটিয়েছিলো। আমার চোথের সামনেই। আমি তখন ক্লাস নাইনে।

বলতে থাকেন হরিশংকর জলদাস- ‘ক্লাসে সহপাঠিরা আমারে বলতো- জাইল্যা।

চাকরিজীবনেও আমাকে ‘জাইল্যার পোলা’ ডাক শুনতে হয়েছে। এই অপমান সইতে সাইতে আমি জেলেজীবন নিয়ে পিএইচডি করি। পিএচডি করার সময় অনেক বই পড়তে পড়তে আমি লেখলেখি শুরু করি। তিনি বলেন, বড়লোকদের নিয়ে প্রেমের উপন্যাস অনেক লেখা হয়েছে। তথাকথিত ছোটলোকদের নিয়ে কিছুই লেখা হয়নি। আমার ভিশন ছিলো- আমি ছোটলোকদের নিয়ে লিখবো।

লেখক, অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহর সঞ্চালনায় এই আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন অভ্র প্রকাশনীর সত্ত্বাধিকারী, লেখক অপূর্ব শর্মা।

‎চাকুরিজীবনের শুরুতে দিনে কলেজে শিক্ষকতা ও রাতে মাছ ধরার কাজ করতেন জানিয়ে হরিশংকর জলদাস বলেন, আমার লেখার বয়স ২০ বছর হয়নি। কিন্তু লিখেছি অনেক। তবে আমার লেখক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো- কোন প্রেমের উপন্যাস লিখতে পারিনি। ‎তিনি বলেন, লেখকের চাওয়া আর কিছু না, শুধু পাঠকের ভালোবাসা ও মৃত্যুর পর আরও কিছুটা দিন বেঁচে থাকা।

‎অন্তরঙ্গ আড্ডায় হরিশংকর জলদাসকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও অনুবধাক মিহির কান্তি চৌধুরী। প্রবন্ধে মিরিকান্তি লিখেন- হরিশংকরর লেখায় কৃত্রিমতা নেই, আছে জীবনের বাস্তবতা। তিনি সাহিত্যে শুধু বিনোদন দেননি, সমাজের একটি বিশেষ অংশের জীবনকে ফুটিয়ে তুলেছেন।

‎আড্ডায় হরিশংকর জলদাসের সহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক মো. হারুনুর রশীদ, কবি ড. মোস্তাক আহমাদ দীন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রধান প্রণবকান্তি দেব, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠক মনির হেলাল, লেখক-গবেষক সুমনকুমার দাশ, কবি মালেকুল হক, কবি সানওয়ারা আক্তার চিনু, কবি রাহানামা সাব্বির চৌধুরী, মিনাক্ষী সাহা, লেখকপত্নী সুনিতা জলদাস, সাংবাদিক আব্দুর রহমান হীরা, লেখক মোহাম্মদ জায়েদ আলী ও কবি মাহিদুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ: ঝরল ২ প্রাণ, আহত ১০

‎সিলেটে হরিশংকর জলদাসের সাথে অন্তরঙ্গ আড্ডাঃ জীবনের তিক্ত অভিজ্ঞতাই আমাকে লেখক বানিয়েছে

সময় ১১:৪০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬