সিলেট ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
News Title :
গোপালপুর (ইউএনও) দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বদলীর আদেশ! ‎লাখাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন, র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। বানিয়াচংয়ে ব্র্যাকের বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ মৌলভীবাজারে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার, আটক ৩৮১যানবাহন টাঙ্গাইলে এপ্রিল মাসের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৪২ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ জব্দ ‎শান্তিগঞ্জে ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত‎ ‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার ‎সাতছড়ি বনে গাছ চুরির অভিযোগ, তদন্ত শুরু বন বিভাগের‎

বানিয়াচংয়ে ব্র্যাকের বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

‎হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ৭৫ জন প্রান্তিক উপকারভোগীর মাঝে বিনামূল্যে ১ হাজার ৫০০টি উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। একই সাথে খামারিদের স্বাবলম্বী করে তুলতে দিনব্যাপী এক বিশেষ হাঁস পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার  (১৯ মে) সকালে বানিয়াচং ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎আয়োজকরা জানান, ব্র্যাকের ঋণ কর্মসূচির (দাবি) আওতায় বানিয়াচং উপজেলায় ১ হাজার ১০০টি এবং আজমিরীগঞ্জ উপজেলায় ৪০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। জনপ্রতি ২০টি করে বাচ্চা পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন ও রোগবালাই দমনের নানামুখী পরামর্শ দেন বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবুল কাশেম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোফাইন্যান্স (দাবি) বানিয়াচং অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হেলেনা খাতুন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া।

‎অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন  আঞ্চলিক কো-অর্ডিনেটর ব্র্যাক বানিয়াচং অঞ্চল কাজী মনজুরুল হক, ব্র্যাকের নর্থইস্ট ডিভিশনের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মো: সামিউল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: মহিনুল হক, এক্সটেনশন অফিসার মো: রবিন মিয়া এবং শাখা ব্যবস্থাপক মো: লিলু মিয়া, সিনিয়র শাখা ব্যবস্থাপক দাবি বানিয়াচং সদর  আকরাম উদ্দীন, সহ শাখা ব্যবস্থাপক  আমিনুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক দাবি চৌধুরী বাজার-২ মো: কামরুল ইসলাম হাওলাদার।
‎বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র থেকে বড় খামারিতে রূপান্তর করার লক্ষ্যেই ব্র্যাক এই উদ্যোগ নিয়েছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং স্থানীয় পর্যায়ে আমিষ ও ডিমের ঘাটতি পূরণ সহজ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালপুর (ইউএনও) দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বদলীর আদেশ!

বানিয়াচংয়ে ব্র্যাকের বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

সময় ১০:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬