সিলেট ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত পিকআপ, ৩২ বস্তা চিনি ও নগদ অর্থ উদ্ধার, আটক ২

পুলিশের অভিযানে আটক মোঃ রনি (২৪)

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের এক দ্রুত অভিযানে ছিনতাই হওয়া একটি পিকআপ ভ্যান, ৩২ বস্তা চিনি এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হল জামিল আহমেদ (৩০), পিতা: মৃত হামিদ মিয়া, স্থায়ী ঠিকানা: টিকারপাড়া, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা: বাসা নং ২৭/২, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, সিলেট।
মোঃ রনি (২৪), পিতা: জালাল উদ্দিন, ঠিকানা: বাসা নং ২৬/১, চৌকিদেখী, ১নং গলি, থানা-এয়ারপোর্ট, সিলেট।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) বিকাল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাটস্থ মেসার্স আরাফাত ট্রেডার্স থেকে ৩২ বস্তা ফ্রেশ চিনি (মূল্য ১,৬১,৬০০/- টাকা) ক্রয় করে পিকআপ (রেজিঃ সিলেট মেট্রো-ন-১১-১১৪৮) যোগে কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) ও চালক আলী হোসেন (২৫) পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওয়ানা হন।

সন্ধ্যা সাড়ে ৬ টায় চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের প্রাইভেটকারে থাকা চারজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপটি থামিয়ে দেয়। তারা ড্রাইভার ও কর্মচারীকে জোরপূর্বক নামিয়ে তাদের নিকট থেকে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ২৬,৫০০/- টাকা ছিনিয়ে নেয় এবং চিনি বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়াদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিক অভিযানে নামেন। তাদের দ্রুত পদক্ষেপে চৌকিদেখী ৮৯/২ নম্বর বাসার বাউন্ডারির ভিতর থেকে ছিনতাইকৃত ৩২ বস্তা চিনি, পিকআপ ভ্যান এবং নগদ ১২,০০০/- টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-১৪, তারিখ-১৮/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত পিকআপ, ৩২ বস্তা চিনি ও নগদ অর্থ উদ্ধার, আটক ২

সময় ০৫:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫