সিলেট ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
News Title :
বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া ছুটির পরও আটকে রাখা হল শিক্ষার্থীদের‎, অভিভাবকদের ক্ষোভ! লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা ‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড ‎বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

‎জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে ৩ দিনব্যাপী (১৯-২১ মে) ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন মোসাঃ শাহীনা রহমান, মো: মামুনুর রশীদ, আবুল খয়ের, মো. রাজিব হোসেন এবং লুৎফুন নাহার শারমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

‎জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলা জেলার প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত হবে। মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ।

‎এছাড়াও অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, তাৎক্ষণিক বিভিন্ন সেবা প্রদান এবং ভূমিসেবা সম্পর্কিত নানা প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। মেলায় বিভিন্ন সেবা বুথ স্থাপনের পাশাপাশি নাগরিকবান্ধব আরও নানা কার্যক্রম পরিচালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

সময় ০৬:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬