সিলেট ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় তিনটি গাঁজার গাছ ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. মহিদ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব বেগুনাই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎গ্রেপ্তারকৃত মো. মহিদ মিয়া ওই গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আহমেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াসিম খানের নেতৃত্বে একটি দল পূর্ব বেগুনাই গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বসতবাড়ি তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনায় রোপণ করা তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে ঘরের ভেতর থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
‎ঘটনাস্থল থেকেই মহিদ মিয়াকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

সময় ১২:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬