সিলেট ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: সম্পাদক পদে মধুপুরের কৃতি সন্তান মোহাম্মদ আলী নির্বাচিত‎

‎সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই জয় পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) একটি সদস্য পদে জয়লাভ করেছে।

‎নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী। তিনি টাঙ্গাইলের মধুপুরের কৃতি সন্তান। তার এই গৌরবোজ্জ্বল বিজয়ে মধুপুর ও ধনবাড়ী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

‎গত ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ২ টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন ২,৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট।
‎সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২,৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

‎নীল প্যানেল থেকে অন্যান্য পদে বিজয়ীরা হলেন,
‎ সহ-সভাপতি: মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান সহ-সম্পাদক মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
‎এবং সদস্য পদে নীল প্যানেল থেকে ৬ জন বিজয়ী হয়েছেন— এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অন্যদিকে, সবুজ প্যানেল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী হলেন সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী। তিনি জামাত সমর্থিত।

‎গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন (সাদা প্যানেল) নির্বাচনে অংশগ্রহণ করেনি।
‎নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: সম্পাদক পদে মধুপুরের কৃতি সন্তান মোহাম্মদ আলী নির্বাচিত‎

সময় ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬