সিলেট ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর—এম নাসের রহমান‎

‎
‎মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তাদের সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, নির্বাচনে সাধারণ মানুষের উন্নয়ন প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যাচ্ছেন এবং সংসদে জনগণের কথা তুলে ধরতে তিনি অঙ্গীকারবদ্ধ।
‎
‎মঙ্গলবার (১৪ মে) মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কমপ্লেক্সে সদর উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে।
‎
‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে রাস্তা, সেতু, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয় প্রস্তাব লিখিত আকারে উপজেলা বিএনপির সভাপতির কাছে দ্রুত জমা দিতে হবে। এসব প্রস্তাবের ভিত্তিতেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
‎
‎তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণ যে উন্নয়নের প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।
‎
‎সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর—এম নাসের রহমান‎

সময় ১০:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬