সিলেট ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎কালবৈশাখীর ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ, ২১ ঘণ্টা পর সুতাং থেকে যুবকের মরদেহ উদ্ধার

‎হবিগঞ্জের লাখাই উপজেলার সুতাং নদী থেকে সাদেক মিয়া (২৮) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পড়ে যাওয়ার প্রায় ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাঁর মরদেহ ভেসে ওঠে। নিহত সাদেক মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদেক মিয়া তাঁর ভাই ফরাশ মিয়ার সঙ্গে হাওর থেকে ধান সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে নৌকাযোগে বাড়ি ফেরার সময় বজ্রপাতের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

‎খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে লাখাই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালেও প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত করতে হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় অভিযান শুরু করে। দুপুরে স্থানীয়রা মরদেহ ভেসে উঠতে দেখে খবর দিলে ডুবুরিরা ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

‎বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎কালবৈশাখীর ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ, ২১ ঘণ্টা পর সুতাং থেকে যুবকের মরদেহ উদ্ধার

সময় ০৮:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬