সিলেট ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
News Title :
তদন্ত ছাড়া কোনো মামলা রেকর্ড করা হবে না: বানিয়াচংয়ের নবাগত ওসি শেখ নাজমুল হক সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে আইন-শৃঙ্খলা সভা: মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে জোর‎ জুড়ীতে বিশেষ চেকপোস্ট কার্যক্রমের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হবিগঞ্জে বাস ও মোটরসাইকেল ধাক্কায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ‎ ‎জুড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন আজমিরীগঞ্জে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত ‎জকিগঞ্জের ডাকাতির মামলায় র‍্যাবের অভিযানে ১ আসামি গ্রেফতার‎ হবিগঞ্জে কিশোরী সানজিদা হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার সুবিপ্রবি ও মাউন্ড এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

হবিগঞ্জে আইন-শৃঙ্খলা সভা: মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে জোর‎

‎হবিগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১০মে) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

‎সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) যুক্ত হয়ে সভায় অংশ নেন।

‎সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আলোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং হাট-বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

‎সভা সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়।

‎এ ছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি এবং বাজার তদারকি জোরদারের বিষয়েও আলোচনা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদন্ত ছাড়া কোনো মামলা রেকর্ড করা হবে না: বানিয়াচংয়ের নবাগত ওসি শেখ নাজমুল হক

হবিগঞ্জে আইন-শৃঙ্খলা সভা: মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে জোর‎

সময় ০৯:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬