সিলেট ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎জকিগঞ্জের ডাকাতির মামলায় র‍্যাবের অভিযানে ১ আসামি গ্রেফতার‎

‎সিলেটের জকিগঞ্জে বসতঘরের জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনায় জড়িত মিজানুর রহমান ফয়সল (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (০৯ মে ২০২৬) সন্ধ্যায় গোলাপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎র‍্যাব জানায়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে রাত আনুমানিক ২:৪৫ মিনিটের সময় জকিগঞ্জের নয়াবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল মতিনের (৬৯) বাড়িতে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতরা জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে গৃহকর্তা, তার স্ত্রী এবং শ্যালিকার মেয়েকে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর আলমিরা ভেঙে নগদ ৩ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে বাদী অভিযোগ করেন।
‎
‎উক্ত ঘটনায় ভিকটিম আব্দুল মতিন বাদী হয়ে জকিগঞ্জ থানায় ২৮ এপ্রিল ১৩ নাম্বারে একটি মামলা দায়ের করেন। মামলা টি সংশ্লিষ্ট ধারা ১৮৬০ সালের পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারা রুজু করে পুলিশ। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মে সন্ধ্যা ৬:২৫ মিনিটে গোলাপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান ফয়সলকে গ্রেফতার করা হয়।
‎
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎জকিগঞ্জের ডাকাতির মামলায় র‍্যাবের অভিযানে ১ আসামি গ্রেফতার‎

সময় ০৭:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬