সিলেট ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
News Title :
ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ‎জামালপুরে মানুষের আস্থা অর্জনে ভূমি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এসিল্যান্ড তানভীর হায়দার ‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ! ‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

‎শ্রীমঙ্গলে পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা উপজেলার কালিঘাট ইউনিয়নে পানিতে ডুবে মোহাম্মদ হোসেন নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজরার বসতবাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।

‎নিহত মোহাম্মদ হোসেন কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের মৃত শরবত আলীর ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি সিলেট অঞ্চলে বসবাস করতেন।
‎স্থানীয়দের ভাষ্য, শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় তিনি ‘হাসিম পাগলা’ নামে পরিচিত ছিলেন। পেশায় রিকশাচালক হলেও দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন বলে এলাকাবাসী জানান।

‎শেখ জহিরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে একই ইউনিয়নের একই এলাকার একটি লেক থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পরপর দুই মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

‎শ্রীমঙ্গলে পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার

সময় ০৮:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬