সিলেট ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত নবীগঞ্জের রানা রহমান

‎

‎
‎যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রানা রহমান। ইংল্যান্ডের সাউথ শিল্ডসের বিয়াকন অ্যান্ড বেন্টস ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী হিসেবে অংশ নেন।
‎
‎নির্বাচনে রানা রহমান ১ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেন। একই ওয়ার্ডে গ্রিন পার্টির আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করেন। ফলে ওয়ার্ডটিতে দলটির শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‎নির্বাচনের ফলাফলে স্থানীয় পর্যায়ে বিকল্প রাজনৈতিক শক্তির উপস্থিতি এবং অভিবাসী পটভূমির প্রার্থীদের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
‎
‎নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় রানা রহমান বলেন, তিনি পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় সেবার মানোন্নয়নে কাজ করবেন।
‎পাশাপাশি স্থানীয় কমিউনিটির উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
‎রানা রহমান নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা এবং দৈনিক প্রথম আলোর সাংবাদিক হাফিজুর রহমান নিয়নের বড় ভাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত নবীগঞ্জের রানা রহমান

সময় ০২:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬