সিলেট ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে গাছ কাটায়‎ তালিকাভুক্ত দখলদারকে জরিমানা

‎
‎সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদীর তীরের গাছ কাটায় সরকারের তালিকাভূক্ত বাসিয়া নদীর চর দখলদারকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও একটি কাটা গাছের ৬টি টুকরোও জব্দ করা হয়েছে।
‎বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা ও গাছের টুকরো জব্দ করেন।
‎
‎লুৎফুর রহমান জানান, পৌরসভার পুরাতন বাজারের ব্যবসায়ী ‘রেখা গিফট সেন্টারে’র সত্ত্বাধিকারি ছাতির আলীর ছেলে সাইফুর রহমান বাসিয়া নদীর তীরে (নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে) বড় একটি কদম গাছ কাটেন। খবর পেয়ে তিনি ঘটনা স্থলে গিয়ে কাটা গাছের ৬টি টুকরো জব্দ করে পৌরসভা অফিসে নিয়ে যান। সেই সাথে বন আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানাও করেন। বাসিয়া নদীর চর দখলদার হিসেবে সরকারের তালিকায় ১৩ নং ক্রমিকে ছাতির আলীর নাম রয়েছেন।
‎গাছ কর্তনকৃত নদীর তীর দখল নিয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলাও চলমান রয়েছে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে গাছ কাটায়‎ তালিকাভুক্ত দখলদারকে জরিমানা

সময় ০৯:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬