সিলেট ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেটে পৈত্রিক সম্পত্তির জেরে ভাইকে হত্যার একমাত্র আসামি শরীয়তপুর থেকে গ্রেফতার

‎সিলেটের মোগলাবাজারে পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে আপন বড় ভাই মইনুল ইসলামকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামি নাজিম উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। গত মঙ্গলবার (৫ মে) দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-৮ এর একটি যৌথ দল তাকে গ্রেফতার কর।

‎র‍্যাব সূত্রে জানা যায়, সিলেট জেলার মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল এলাকার বাসিন্দা মইনুল ইসলামের সাথে তার ছোট ভাই নাজিম উদ্দিনের পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। নাজিম উদ্দিন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করায় প্রায়ই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এই বিরোধ মেটাতে গত ২৫ মার্চ দুপুরে মইনুল ইসলামের বাড়িতে এলাকার মুরুব্বিদের নিয়ে একটি শালিস বৈঠক বসে। তবে বৈঠক চলাকালীন নাজিম উদ্দিন মুরুব্বিদের সিদ্ধান্ত অমান্য করে এবং বড় ভাইকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

‎শালিস বৈঠকের ওই রাতেই আনুমানিক ৮:৩০ মিনিটে মইনুল ইসলাম রেঙ্গা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন তার ওপর লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত মইনুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৩ এপ্রিল বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয়।

‎এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ মে দুপুর ১:০৫ মিনিটে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন বীরমঙ্গল এলাকার জফুর আলীর ছেলে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

সিলেটে পৈত্রিক সম্পত্তির জেরে ভাইকে হত্যার একমাত্র আসামি শরীয়তপুর থেকে গ্রেফতার

সময় ০১:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬