সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

‎সামাজিক ও মানবিক সংগঠন স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “স্পার্ক হেল্থ ক্যাম্পেইন” শীর্ষক একটি বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ জনগণের জন্য বিনামূল্যে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়

‎এর মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয় (সার্টিফিকেটসহ), ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ। ক্যাম্পে এলাকার শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট ২৩৪ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
‎উক্ত স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো: মাজহারুজ্জামান খাঁন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক এবং ডা. এমরান নাযির মারুফ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক।

‎বর্তমানে কঠালপুর, উলুরগাঁও, রংপুর, চাঁনপুর ও বড়গল্লা এলাকার সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত স্পার্ক ইউথ ফর চেঞ্জ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় একাধিক বাসিন্দা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করে বলেন, গ্রামীণ সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজনীয়।
‎বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান না, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।‎আয়োজকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনটি ভবিষ্যতে নোয়ারাই ইউনিয়নের অন্যান্য এলাকাতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।
‎তারা আরও জানান, এটি তাদের প্রথম বৃহৎ পরিসরের জনসেবামূলক কার্যক্রম। স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ও সহযোগিতা তাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে

‎শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ, মেডিকেল টিম এবং সকল স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

সময় ০৯:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬