
টাঙ্গাইলের কালিহাতিতে কিশোর নাইম শেখকে (১৭) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার চার পলাতক আসামিকে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB। গ্রেফতারকৃতরা হলেন—রায়হান মন্ডল (৩০), আব্দুল হামিদ (৬০), ময়দান আলী মন্ডল (৫৫) ও সাইদুর ইসলাম (৪২)। সকলের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানিয়েছে RAB-১৪।
RAB-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়ান্দা তথ্যের ভিত্তিতে আজ ৫ মে ভোর রাত ০২:২৫ মিনিটেলালমনিরহাটের হাতিবান্ধা থানার ধোলাগাছা ও নিশেক সুন্দর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সিপিসি-২, RAB-১৩, নীলফামারী তাদের সহযোগিতা করে। প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নাইম শেখের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৫ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে নাইম শেখ বাড়ি থেকে সিমুল বাজারে যাওয়ার পথে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা নাইমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। নাইমের পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও রক্তাক্ত করে।
আহত অবস্থায় স্থানীয়রা নাইম শেখ ও তার পরিবারের সদস্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের পিতা ওসমানি আলী শেখ (৪৪) বাদী হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২১, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪ /৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ Pen।
কোর্ট এর আগে গত ২৯ মার্চ একই মামলার আরও দুই আসামি—শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেন (৩৩)-কে গ্রেফতার করে র্যাব।গ্রেফতার চার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইলের কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে, বলে জানিয়েছেন RAB এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার।প্রেস রিলিজ সম্পর্কে আরও তথ্যের জন্য টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের মোবাইল নম্বরে (০১৭৭৭-৭১১৪৩৩) যোগাযোগের অনুরোধ জানিয়েছে।
মো: সাজিদ পিয়াল, টাংগাইল থেকে 


















