সিলেট ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎নাবালিকা স্কুলছাত্রীকে ‘বিয়ের প্রলোভনে’ ধর্ষণ, র‍্যাবের হাতে আসামী সঞ্জয় গ্রেফতার

‎

‎

‎

‎
‎টাঙ্গাইলে প্রেমের ফাঁদ ফেলে এক নাবালিকা স্কুলছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে সঞ্জয় হালদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪।

গত রোববার (৩ মে) গভীর রাতে টাঙ্গাইলের কালিহাতি থানাধীন ভাবলা মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে ভিকটিমের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরই সূত্র ধরে গত ১৬ জানুয়ারি ২০২৬, দুপুর প্রায় ৩টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সঞ্জয় ভিকটিমের বাড়িতে উপস্থিত হয়।

‎অভিযোগে বলা হয়, সঞ্জয় তাকে বিয়ে করার মিথ্যা প্রলোভন দেখিয়ে ও প্রতারণার আশ্রয় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন চালান একাধিকবার। ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করে পালিয়ে যায় সঞ্জয়। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে কালিহাতি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।গত ২ মার্চ ২০২৬ ইং তারিখে মামলা দায়ের করা হয়, মামলা নং-২। আইনের প্রাসঙ্গিক ধারা হিসেবে উল্লেখ করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(খ) ধারা। মামলা দায়েরের পর থেকেই তল্লাশি শুরু করে পুলিশ ও র‍্যাব।

‎সিপিসি-৩ ও র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে সঞ্জয়কে হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎নাবালিকা স্কুলছাত্রীকে ‘বিয়ের প্রলোভনে’ ধর্ষণ, র‍্যাবের হাতে আসামী সঞ্জয় গ্রেফতার

সময় ১২:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬