সিলেট ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর আব্দুল হান্নান হত্যা মামলার আসামি গ্রেফতার

‎

‎সিলেট জেলার কানাইঘাটে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে চাঞ্চল্যকর ‘আব্দুল হান্নান’ হত্যা মামলার এজাহারনামীয় ৪নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

‎গ্রেফতারকৃত আসামির নাম কয়েছ উদ্দিন (২৮)। সে কানাইঘাট থানার ডাউকেরগুল এলাকার আব্দুল জব্বারের ছেলে। গত ৩ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৭ টায় বিয়ানীবাজার থানার দক্ষিণ চরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব জানায়, কানাইঘাটের বাখালছড়া এলাকার বাসিন্দা ভিকটিম আব্দুল হান্নানের পরিবারের সাথে আসামিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। আসামিরা ভিকটিমের পরিবারের কাছে চাঁদা দাবি করত এবং জমি দখলের হুমকি দিত বলে অভিযোগ ছিল। এই ঘটনায় ভিকটিমের ভাই পূর্বে একটি মামলা দায়ের করলে আসামিরা তা প্রত্যাহারের জন্য হুমকি প্রদান করে।

‎ঘটনার দিন, গত বছর ৯ নভেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৫ টার ভিকটিম যখন ঘুমিয়ে ছিলেন, তখন আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ঘরে প্রবেশ করে। তারা ঘুমন্ত অবস্থায় আব্দুল হান্নানকে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভিকটিমের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় ১২ নভেম্বর ২০২৫ ইং তারিখে ১৪৩/৪৪৮/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারায় ৮ নাম্বার মামলা টি দায়ের করেন।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর আব্দুল হান্নান হত্যা মামলার আসামি গ্রেফতার

সময় ০৬:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬