সিলেট ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
News Title :
‎কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর আব্দুল হান্নান হত্যা মামলার আসামি গ্রেফতার ‎সিলেটের ওসমানীনগরে এসএ পরিবহনের পার্সেল ডাকাতি: র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১‎ শয্যার সংকটে থমকে সেবা, ৫০০ শয্যার স্বপ্নে মৌলভীবাজার সদর হাসপাতাল‎ ‎শান্তিগঞ্জে অনলাইনে লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে বোর ধান সংগ্রহ শুরু‎ জালালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, বাসচালক পলাতক ‎হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ‎নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানে চাপা পড়ে বৃদ্ধ নিহত ‎কোরবানির ঈদ আইলে,গরুর মাংস রান্ধার ভাগ্য  হয়! ‎কোম্পানীগঞ্জে র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযান: ২৭ লাখ টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর নিপীড়নের অভিযোগ, এলাকায় উত্তেজনা

‎সিলেটের ওসমানীনগরে এসএ পরিবহনের পার্সেল ডাকাতি: র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১‎

‎সিলেটের ওসমানীনগরে এস এ পরিবহনের কাভার্ড ভ্যানে চাঞ্চল্যকর পার্সেল ডাকাতির ঘটনায় জড়িত মামলার তদন্তে প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গত ০৩ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮ টার সময় সিলেটের শাহপরান থানাধীন উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামির নাম মন্টি ওরফে বান্টি ওরফে রাজু (২৫)। সে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন আজিমনগর (লম্বাহাটি) এলাকার মোঃ জয়নাল মিয়ার ছেলে।
‎র‍্যাব জানায়, উক্ত ডাকাতির ঘটনায় সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গত ২৪ আগস্ট ২০২৫ ইং তারিখে  ৮ নাম্বার মামলাটি ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ ধারায় দায়ের করা হয়।

‎উল্লেখ্য,গত ১৩ আগস্ট ২০২৫ তারিখ দিবাগত রাতে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক ১২:২০ মিনিটের সময় ওসমানীনগর থানাধীন তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় পৌঁছালে ডাকাত দল মোটরসাইকেল ও পিকআপ নিয়ে গাড়িটির গতিপথ রোধ করে। ডাকাতরা অস্ত্রের মুখে সুপারভাইজার ও ড্রাইভারকে জিম্মি করে মারধর করে এবং গাড়ির তালা ভেঙে ভেতরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর থেকে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল শাহপরান থানার উপশহর ডি ব্লকের মেইন রোডে অবস্থিত ‘স্বপ্ন’ সুপার শপের ভেতর অভিযান চালিয়ে পলাতক আসামি মন্টিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
‎গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর আব্দুল হান্নান হত্যা মামলার আসামি গ্রেফতার

‎সিলেটের ওসমানীনগরে এসএ পরিবহনের পার্সেল ডাকাতি: র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১‎

সময় ০৫:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬