সিলেট ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কালিম উদ্দিন আহমদ মিলন ‎শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ সহ আসামির পলায়ন ‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ।

‎শ্রীমঙ্গলে ফজরের নামাজে মসজিদের ভেতরে বৃদ্ধকে হত্যা

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে হাফিজ উল্লা (৮০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (৩ মে) ভোরে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লা একই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে টং দোকান চালাতেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জসিম মিয়া (৩২) প্রায়ই হাফিজ উল্লার দোকান থেকে বাকিতে পণ্য নেওয়ার চেষ্টা করতেন। এ নিয়ে শনিবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রোববার ভোরে ফজরের নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম অনুপস্থিত থাকায় হাফিজ উল্লা নিজেই আযান দেন এবং নামাজে ইমামতি করছিলেন। নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর সময় জসিম মিয়া পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন।

‎এ সময় অন্য মুসল্লিরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থানে এমন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

‎খবর পেয়ে  শ্রীমঙ্গল থানার একটি দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করে। শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে প্রধান আসামিকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০

‎শ্রীমঙ্গলে ফজরের নামাজে মসজিদের ভেতরে বৃদ্ধকে হত্যা

সময় ০৩:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬