সিলেট ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎জাতিসংঘের অভিবাসন ফোরামে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

‎জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ) এ অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

‎মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে থাকছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে প্রতিনিধিদলের সাথে যুক্ত হবেন।

‎জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী, আগামী ৫ মে থেকে ৮ মে পর্যন্ত নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এটি মূলত ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটফর্ম।

‎প্রথম দুই দিন প্রতিনিধিদলটি অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন। সফরের পরবর্তী দিনগুলোতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল মূল অধিবেশনে অংশগ্রহণ করবেন। সেখানে তারা নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতকরণে বাংলাদেশের অবস্থান, অর্জন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো বিশ্বদরবারে তুলে ধরবেন।

‎সফর শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

‎নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বৈশ্বিক এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎জাতিসংঘের অভিবাসন ফোরামে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সময় ১০:৩২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬