সিলেট ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জার্সি উন্মোচন তরুণদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ

‎হবিগঞ্জের নবীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার রাত ৮টায় উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জার্সির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, ক্লাব প্রতিনিধি, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, নবীগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্যসচিব মুকিতুল রহমান সেলিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া কোচ, ম্যানেজার ও খেলোয়াড়রাও অনুষ্ঠানে অংশ নেন।

‎সভাপতির বক্তব্যে ইউএনও রুহুল আমীন বলেন, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে বক্তারা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ নবীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় সৃষ্টিতে সহায়ক হবে বলে তারা আশাবাদী। জার্সি উন্মোচনের পর টুর্নামেন্টের সফলতা কামনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

নবীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জার্সি উন্মোচন তরুণদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ

সময় ১০:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬