সিলেট ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

‎টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু এমপি

‎
‎টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং পৌর এলাকার জনপদ রক্ষায় বহুল প্রতিক্ষিত মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে সদর উপজেলার করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
‎
‎উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির ভাষণে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন,আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই বর্তমান সরকার তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। নদী টাঙ্গাইলের প্রাণ। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে, অন্যদিকে টাঙ্গাইল পৌরসভা ভাঙন ও বন্যা থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।
‎তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন পলি জমে ভরাট হওয়া এবং দখল-দূষণের শিকার হওয়া ধলেশ্বরী ও লৌহজং নদী খননের ফলে অঞ্চলের পানি প্রবাহ স্বাভাবিক হবে। এতে স্থানীয় কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে শহর রক্ষা বাঁধ নির্মাণের ফলে টাঙ্গাইল পৌরবাসীর দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হবে বলে তিনি উল্লেখ করেন।
‎
‎তিনি বলেন, পলি অপসারণের মাধ্যমে নদীর পানির ধারণক্ষমতা ও প্রবাহ বাড়ানো,পরিবেশ রক্ষা কৃষি কাজে সেচ সুবিধা নিশ্চিত করা এবং জীববৈচিত্র্য রক্ষা হবে। টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন প্রতিরোধ সম্ভব হবে এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতির গতিশীলতা আসবে।
‎
‎টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মিয়া।

‎এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা টাঙ্গাইল জেলার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

সময় ০৩:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬